1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

” দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এ শ্লোগানকে সামনে নিয়ে পিরোজপুরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার ( ১৪ জুন) সকালে পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের কক্ষে গ্রীন ফোর্স বাংলাদেশ এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো -অর্ডিনেটর ড. এস এম হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর মুখপাত্র মোঃ বাহালুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, বীর মুক্তিযোদ্ধা দীলিপ শিকদার, ব্যবসায়ী আফজাল হুসাইন লাভলু, উন্নয়ন কর্মী মো নাসির উদ্দিন, সাংবাদিক মো নুরউদ্দিন, রুপসী বাংলার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে মোঃ মইনুল আহসান মুন্নাকে সভাপতি ও মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি একবারে নির্মূল করা সম্ভব নয়। তবে দুর্নীতি প্রতিরোধ করে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। তার জন্য সকলকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। সকলকে কথা ও কাজে মিল রাখতে হবে। রাষ্ট্রীয়- অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সবাইকে সততা ও নৈতিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যেই গ্রীন ফোর্স সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓