1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত।সোমবার (২৩ জুন) বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে কাব কার্ণিভাল আয়োজনের অংশ হিসেবে কাউখালীতেও কাব কার্নিভাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ এর সভাপতি স্বজল মোল্লা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার সুব্রত রায়, উপজেলা স্কাউট সম্পাদক সামসুর রহমান মিজান, উপজেলা কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার ও উপজেলা স্কাউট লিডার বাবুল কৃষ্ণ ঘোষ সহ উপজেলা স্কাউট এর নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১ টায় জাতীয়ভাবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে একযোগে সারা বাংলাদেশের কাব কার্নিভাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।

উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে ছয় জন কাব স্কাউটার ও একজন কাব শিক্ষক সহ সর্বমোট ২১০ জন কাব স্কাউটার ও কাব লিডার এ কার্নিভালে অংশ নেয়। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বিষয় নির্ধারণ, নির্ধারিত বিষয়গুলি উপস্থাপন (বিভিন্ন ষ্টেশন তৈরি), কার্ণিভাল আরম্ভের পূর্বে একজন রাজা ও একজন মন্ত্রী সেজে প্রথমে রাজা এই আনন্দ দায়ক, উদ্দীপনামূলক, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যাখ্যা করেন। কার্ণিভাল চলাকালীন রাজা ও মন্ত্র্রি ঘুরে ঘুরে স্টেশন পরিদর্শণ করেন এবং কার্ণিভাল শেষে তাবু জলসা ও মুল্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓