1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত: আহসান সভাপতি দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক ও লিয়াকত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

দীর্ঘ ৯ বছর পর বৈরী আবহাওয়ার মধ্যে উৎসব মুখর পরিবেশে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা বিএনপির আয়োজনে পুরাতন কোর্ট বিল্ডিংয়ের সামনে উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু।এর আগে সম্মেলন প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ ও মনিরুজ্জামান মিঞার সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত।

এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম ভিপি দুলাল,যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত আলী তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এস এম আহসান কবির, সিনিয়র সহ সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান মিঞা, সাধারণ সম্পাদক পদে এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউল হাসান নিক্সন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লিয়াকত আলী তালুকদার, রফিকুল ইসলাম নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓