1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার গলাচিপা প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ড এর স্মরণে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গলাচিপা প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও মুুশফিকুর রহমান রিচার্ড এর বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, সহসভাপতি ও দৈনিক দিনকালের গলাচিপা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন,গলাচিপা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, দৈনিক আমাদের সময়ের গলাচিপা প্রতিনিধি মো. নাসির উদ্দিন। স্মরন সভায় আরো উপস্থিত ছিলেন  দৈনিক অর্থনীতির গলাচিপা প্রতিনিধি মাসুদুর রহমান, মাইটিভির গলাচিপা প্রতিনিধি হাসান এলাহী,প্রভাষক আবুহেনা সোয়েব আশিষ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ও কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি আল মামুন, এশিয়ান টিভির প্রতিনিধি সাব্বির আহম্মেদ ইমন, দৈনিক ভোরের চেতনার গলাচিপা প্রতিনিধি মো. আনাস-উর রহমান,দৈনিক নিরপেক্ষ গলাচিপা প্রতিনিধি এ্যাড:ইশতিয়াক আহমেদ ধ্রুব,গাজী টিভির দ. প্রতিনিধি ঈশান মাহমুদ, হাফেজ মো. মনির হোসেন প্রমুখ।আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন গলাচিপা তহশিল জামে মসজিদ এর ইমাম মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা মো. নূরে আলম সিদ্দিকি।উল্লেখ্য, গত ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকুর রহমান রিচার্ড মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓