1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরে শহীদ পাঁচজন সহ দেশের সব শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারবর্গ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকবৃন্দ।জুলাই যোদ্ধা পিরোজেুরের সভাপতি কাজী মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ আল নাসীব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসন মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ সাখাওয়াত হোসেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা সেক্রেটারি মোঃ মনুরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এসএম রেজাউল করিম শামিম। আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।তারা বলেন, “এই আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা।স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা সবাই যেন একত্রে মিলে স্বাধীন থেকে রক্ষা করতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আন্দোলনের অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। একইসাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয় এবং সহযোগিতা ও সংহতির পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।শহীদ পরিবারের সদস্যরা অশ্রু চোখে স্বজন হারানোর শোকে প্রকাশ করে। যারা এই হত্যাকাণ্ডের জড়িত তাদের বিচার দাবি করে।অনুষ্ঠানের শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓