1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণের মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্তবৃন্দ গীতা পাঠে অংশগ্রহণ করেন।সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পিরোজপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পরিচালনা করেন সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।বক্তারা বলেন,শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুরবাসীর আন্তরিক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓