1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে মোসাঃ জান্নাতুল ফেরদৌস ঐশী (১৬) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐশী ওই গ্রামের ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। সে এ বছর উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছু আগে ঐশী স্থানীয় আইয়ুব আলীর দোকান থেকে মোবাইলের এমবি কার্ড কিনে বাসায় ফেরে। পরে সবার অজান্তে নিজের কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঐশীর বাবা জাহিদ হোসেন জানান, প্রায় এক মাস আগে ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি বরপক্ষের কাছে তার টপস ও টি-শার্ট পরা একটি ছবি পৌঁছালে তারা বিয়ে ভেঙে দেয়। এ ঘটনায় অপমানবোধ ও মানসিক চাপে ভেঙে পড়ে ঐশী। পরিবারের ধারণা, এ কারণেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান, ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓