1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে এক গৃহবধূকে যৌন হয়রানির দায়ে নীলু ডাকুয়া (৪৫) নামে এক অটোরিকশা চালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত নীলু ডাকুয়া উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিলা কলেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নীলু ডাকুয়াকে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, দুপুরের দিকে উপজেলার মহিলা কলেজ মোড়ে বিপ্রা বাশুরী গ্রামের এক গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ (যৌন হয়রানি) করে অটোরিকশা চালক নীলু ডাকুয়া নামে ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে আসার পর ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বখাটেকে যৌন হয়রানির দায়ে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓