1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ শিহাব হোসেন সিয়াম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৬ অক্টোবর) রাতে কাউখালী বাসস্ট্যান্ড রোডের মাস্টারবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিহাব হোসেন সিয়াম উপজেলার রঘুনাথপুর গ্রামের সালাম সেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাউখালী থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর সি অ্যান্ড বি রোডের মাস্টারবাড়ির সামনে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শিহাব। পরে তাকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে শিহাবের সহযোগী রবিউল হাসান ইমন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শিহাব হোসেন সিয়ামের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓