1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলায় বহিস্কৃত পৌর যুবদল নেতা র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলার আসামি সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল (৪২) র‍্যাবের হাতে আটক।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার করে র‍্যাব ৮ এর একটি টিম। আটকের পর ঐদিন রাতে তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।বেল্লাল পৌর ৩ নং ওয়ার্ডের দেলোয়ারের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য।মঠবাড়িয়ায় চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার আসামি তিনি।জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর মঠবাড়িয়া পৌর যুবদলের সদস্য বেল্লাল উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মব সৃষ্টি ও মারামারির সাথে জড়িত থাকেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়ার একটি খাবার হোটেলে মব সৃষ্টি করে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় মঠবাড়িয়া থানায় হোটেল মালিক সুমী বেগম কর্তৃক বাদী হয়ে বেল্লাল সহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই পিরোজপুর জেলা যুবদল কর্তৃক বহিষ্কৃত হয় বেল্লাল। মঠবাড়িয়া থানায় গত ১৩ এপ্রিল উপজেলার তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার প্রধান এজাহার ভুক্ত আসামি তিনি এবং পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় প্রধান আসামি এই বেল্লাল। এছাড়াও মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ ও র‍্যাব জানায়, বেল্লালের অন্যতম সহযোগী ও চোর চক্রের সক্রিয় সদস্য (পালাতক আসামি) খালিদ ইমনসহ চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন, পৃথক ২টি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বেল্লালকে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়। এসব মামলার অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓