1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

রূপালী ব্যাংক পিএলসি’র পিরোজপুর কর্পোরেট শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন।গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ ও সেবা উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) পিরোজপুর কর্পোরেট শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (বরিশাল বিভাগ) আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক ও পিরোজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার এফ. এম. আনমুল হক। ‎সভাপতিত্ব করেন পিরোজপুর কর্পোরেট শাখার শাখা প্রধান জনাব মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক দেশের উন্নয়নযাত্রার অংশীদার। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন দ্রæত, সহজ ও স্বচ্ছ সেবা পান। কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণসহ সব ধরনের সেবায় রূপালী ব্যাংক গ্রাহকবান্ধব নীতিতে কাজ করছে। তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের এই সময়ে তরুণ প্রজন্মকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আমন্ত্রিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।ব্যাংক সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত গণশুনানি, প্রাক্কলন কৃষি ঋণ বিতরণ, শ্রেণিকৃত ও পুনঃতফসিলকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓