1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শোক মিছিল, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার(১৪ আগষ্ট) বিকেল চারটায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে শহরে শোক মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র লীগের শত শত নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। এরপর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, পৌর যুব লীগের সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি মহিববুল্লাহ মহিব, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, আসাদুজ্জামান হিরন, ছাত্র নেতা মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান অমি গাজী। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. মহিববুর রহমান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। এ মুহুর্তে ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সাংবিধানিক পন্থায় যথাসময়ে নির্বাচন হবে। আমাদের এখন নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগষ্ট নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓