1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

কাউখালীতে চিকিৎসক লেখায় পল্লী চিকিৎসককে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯১ বার পড়া হয়েছে

নামের আগে চিকিৎসক লিখে দীর্ঘদিন রোগী দেখায় দীপেন্দ্রনাথ দিপেন নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্রীজ সংলগ্ন অনিক মেডিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান জানান, চিকিৎসক না হয়েও র্দীঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অনিক মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। তখন দীপেন্দ্রনাথ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এক রোগীকে ব্যবস্হা পত্র দিচ্ছেন। এ সময় তার চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে তার দোষ স্বীকার করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু ও স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓