1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যদের পক্ষপাতিত্ব মুলক আচরন ও সতন্ত্র প্রার্থীর লোকজন কর্তৃক ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান, নৌকা মার্কার প্রার্থীর কর্মীদের কুপিয়ে আহত এবং বীর নিবাসে হামলা ভাংচুরের প্রতিবাদ ও ৪ টি ওয়ার্ডে পুনরায় নির্বাচন দাবী করে বৃহস্পতিবার (১৭ আগষ্ট) মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গুয়ারেখা ইউনিয়নের সর্বস্তরের ভোটারবৃন্দের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি- পিরোজপুর সড়কের স্বরূপকাঠি উপজেলা পরিষদ গেট থেকে পৌরসভা ভবনের গেট পর্যন্ত দীর্ঘ ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নের সহস্ত্রাধিক নারী পুরুষ ভোটার অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন গত১৭ জুলাই অনুষ্ঠিত উপ নির্বাচনে কয়েকজন পুলিশ সদস্য সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানের পক্ষ নিয়ে কাজ করেছেন। পুলিশের উপস্থিতিতে নির্বাচনে ভোটগ্রহনের আধঘন্টা পুর্বে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানের কর্মিরা ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের বীর নিবাসে হামলা চালিয়ে নৌকা মার্কার তিনজন সমর্থককে কুপিয়ে জখম করে এবং বীর নিবাসে ব্যাপক ভাংচুর চালায়। পুরো নির্বাচনে পুলিশ নৌকা মার্কার কর্মিদের কেন্দ্রের কাছে দাড়াতেই দেয়নি। সর্বশেষ ভোটের ফলাফলে বেসরকারীভাবে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানকে বিজয়ী ঘোষনা করা হলে পুলিশের একজন এএসআই বিজয়ীকে ফুলের মালা পরিয়ে দেন। মানববন্ধনে ওই ইউনিয়নের রাজেন, হেমায়েত হাওলাদার, নিহার বেপারী, লিপি খানম,খালেদা বেগম ও শাহানা প্রমুখ বক্তব্য রাখেন। এতে পুলিশের পক্ষপাতিত্ব মুলক আচরনের চিত্র ফুঠে ওঠে। বক্তারা ভোটের ফলাফল প্রত্যাক্ষান করে ওই ইউনিয়নের ১, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহনের দাবী করেন। উল্লেখ্য ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের মৃত্যুতে ইউনিয়নের চেয়ারম্যনের পদটি শুন্য হয়। গত ১৭ জুলাই ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফারজানা আক্তার ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান ছাড়াও আরও ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓