1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে পৃথক দুই দিনে সংগঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারের মাঝে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের পক্ষে সরকারি বরাদ্দ থেকে নগদ অর্থ’র চেক ও চাল বিতরণ করা হয়েছে।বুধবার (৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পক্ষে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার তার কার্যালয়ে বসে ওই চেক ও চাল বিতরণ করেন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ দাস বাপ্পি তার সাথে ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি দোকানের ব্যাবসায়ী ও ৯টি ঘরের পরিবারের প্রত্যেককে সাত হাজার পাঁচ শত টাকার চেক এবং পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রসঙ্গত গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে সেখানকার ১৩ টি দোকান মালামাল সহ এবং সোমবার রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরদার বাড়ীতে অগ্নিকাণ্ডে ৯ টি বসতঘর মালামাল সহ ভস্মীভূত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓