1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে উৎসব মুখর পরিবেশে স্থানীয় প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশের মানুষের বহুমুখী উন্নয়ন কার্যক্রম শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত হয়েছে।অতিদরিদ্র, সহায়সম্বল ও ভূমিহীনদের জন্য জমিসহ পাকা ঘরের ব্যবস্থা করেছেন বর্তমান সরকার।সরকারের ব্যাপক উন্নয়ন ও হাজার হাজার সুবিধা ভোগী পরিবার এর সুফল ভোগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সরকার।আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাস করি, তাঁর কন্যার দর্শনে বিশ্বাস করি। তাই সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী মুক্তিযোদ্ধা সন্তান, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত, প্রতিবন্ধী, বয়স্কভাতা প্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাসহ বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓