1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

জাপার ৩০০ আসনের মনোনীতদের চূড়ান্ত তালিকা ২৭ নভেম্বর প্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা যেদিন প্রকাশ
৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।শুক্রবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মুজিবুল হক চুন্নু বলেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে।আজও ফরম বিক্রি চলছে। আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আজই শেষ দিন।তাই সকাল ১০টা থেকে বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। যা চলবে সন্ধ্যা পর্যন্ত।মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকেই দলের বনানী কার্যালয়ে ভিড় জমান। আজও অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সকাল থেকে জাপার চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আর বিকেলে রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামীকাল ও পরশু সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓