1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে মাদক বিরোধী প্রচার অভিযানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই শ্লোগানকে সামনে রেখে রবিবার (১৪ জানুয়ারী) প্রচার অভিযানে নামেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আঃ লতিফ খসরু।তিনি সকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া বাজার থেকে এ প্রচার অভিযান শুরু করেন।পরে তিনি উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।এসময় উদ্যোক্ত আঃ লতিফ খসরু বলেন, মাদক বিরোধী এই প্রচার অভিযান ধারাবাহিকভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে।কাউখালী গান্ডতা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মাশরাফি জানান, খসরু কাকা আজ আমাদের বিদ্যালয়ে আসেন এবং আমাদের নিয়ে মাদক বিরোধী আলোচনা করেন।তার এই উদ্যোগে আমি আনন্দিত।একই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিদ জানান, খসরু কাকার এই মাদক বিরোধী উদ্যোগকে স্বাগত জানাই এবং তার এই প্রচার অভিযানে কিছুটা হলেও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবে ও সচেতন হবে সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓