1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত উফশি আমন (ব্রি ধান ৫২) জাতের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঝালকাঠি এর উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার মো: তাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ রিফাত শিকদার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বসার জোমাদ্দার, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও কৃষক কৃষাণীবৃন্দ।মাঠ দিবস অনুষ্ঠানে অতিথিগণ গুনগত বীজ উৎপাদনের গুরুত্ব ও আধুনিক কলা-কৌশল তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তৃতায় গুনগত বীজ উৎপাদনে বীজ উৎপাদনকারী কৃষক গ্রুপের সদস্যদের উদ্বুদ্ধ করেন এবং উৎপাদিত বীজ স্থানীয় কৃষকদের কাছে বিক্রয়, বিনিময় করতে পরামর্শ প্রদান করেন।পাশাপাশি খোরপোষ কৃষি কে বানিজ্যিক কৃষিতে রূপান্তরে কৃষকদের উদ্বুদ্ধ করেন৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓