1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পবিপ্রবিতে ৩য় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শিক্ষক লাঞ্ছিতে অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলের স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে ৩য় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলমান আছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে শিক্ষকদের এবং সকাল ১১ টায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি শুরু হয়।শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের চলমান কর্মসূচিতে প্রথমে সকাল ১০টা৩০ মিনিটে পবিপ্রবির একাডেমিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।পরবর্তীতে সকাল ১১ টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যানদের সাথে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সকাল ১১টা ৩০ মিনিটে পবিপ্রবির প্রশাসনিক ভবনে শিক্ষকদের মৌন মিছিল এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অপরদিকে সকাল ১১ টায় টিএসসি চত্বর থেকে শিক্ষকের সম্মান প্রতিষ্ঠার আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মুখে কালো কাপড় পরিধান করে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলাম বলেন,আমাদের দাবি একটাই শিক্ষক লাঞ্ছিতে অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলের স্থায়ী চাকরিচ্যুত করা,যতক্ষণ না তা করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, আমরা আমাদের যৌক্তিক আন্দোলন থেকে পিছু হটবো না, তবে ভাইস চ্যান্সেলর যদি আজকেই শিক্ষক লাঞ্ছিতে অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলের বহিষ্কারের প্রেস দেয় আমরা আজই ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক কার্যক্রমে ফিরে যাবো।তিনি আরো বলেন,এই সময় আমাদের ঐক্যের দরকার,ঐক্য ছাড়া আন্দোলনের সফলতা সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓