1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮৫৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। তবে অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই এই ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।’

এদিকে এই পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে নেওয়া হবে সে সিদ্ধান্ত পরে নেবে বিশ্ববিদ্যালয় পরিষদ। তবে অনলাইনেই এই পরীক্ষা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানোন্নয়ন পরীক্ষার শিক্ষার্থীরা এই মূল্যায়নে বাড়তি সুবিধা পাবে গড় মূল্যায়নের কারণে এছাড়া বিষয় পরিবর্তন ও ফেল করা শিক্ষার্থীরাও এই মূল্যায়নে ফলাফলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓