1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সদর উপজেলার কির্তীপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় লেবু উৎপাদন বেশী হওয়ায় লেবুর রাজ্য নামে পরিচিত। এখানের কৃষকেরা বানিজ্যিক ভাবে লেবুর চাষ করেন। ভীমরুলীর লেবুর চাহিদা এবং সুখ্যাতি দেশজুড়ে। এখানের ভাসমান হাটে কৃষকেরা নৌকায় করে এবং স্থলেও গাড়িতে করে পাইকারি বিক্রি করতে আনেন। যদিও বর্ষাকালের তুলনায় এ মৌসুমে লেবু উৎপাদন কিছুটা কমহয়। বাজারের পুরনো সিন্ডিকেট সক্রিয় থাকার কারনেই দাম বেড়েছে। রমজানের শুরুতেই ঝালকাঠির বিভিন্ন হাট- বাজারে অস্বাভাবিক ভাবে লেবুর মূল্য বৃদ্ধি দেখাগেছে। মাত্র এক সপ্তাহের ব্যাবধানে চায়না, কাগজি, দেশি এবং এলাচি লেবুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ রোজাদারদের ইফতারে লেবুর শরবতের চাহিদা কে পূঁজি করে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগেও লেবুর হালি ৪০/৫০ টাকায় বিক্রি করতো। বর্তমানে তা ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লেবুর দাম কতো জানতে চাইলে দোকানি বলে একপিচ ২৫ টাকা। গতকাল জেলার কয়েকটি হাট ও বাজারের লেবুর আড়ৎ এবং দোকান ঘুড়ে এমন চিত্র দেখা গেছে।লেবু চাষি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানাগেছে – লেবুর দাম বেড়েছে সরবরাহের ঘাটতির কারনে। হঠাৎ করেই চাহিদা বাড়ায় মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।লেবু বাগান মালিকরা জানান – এবছর বৃষ্টিপাত না হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে লেবুর ফুল ঝড়ে গেছে। লেবু চাষি জীবন মন্ডল জানান – তিনি ১ শত লেবু বিক্রি করেছেন ১৪ হাজার ৮০০ টাকা। তাতে প্রতি পিচ পড়েছে ১৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহ খানেক আগে একই লেবু বিক্রি করেছেন ১০ হাজার টাকা।ক্রেতাদের অভিযোগ বছরের অন্যান্য সময়ে লেবুর তেমন চাহিদা না থাকলেও রমজান মাস ইফতারের জন্য লেবুর শরবতের ব্যাপক চাহিদা থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যাবসায়ীরা পরিকল্পিত ভাবে দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট ভাংতে না পারলে ভোগ্যপন্নের বাজারে স্বস্তি ফিরে আসবেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓