1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

অপসাংবাদিকতা রোধে কাজ করছে প্রেস কাউন্সিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৩৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল সাংবাদিকতার মতো মহান পেশাটির সম্মান রক্ষায় নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের মানরক্ষায় দেশে অপসাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতা বন্ধে তৃণমূল সাংবাদিকদের ডাটাবেজ তৈরি, প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণসহ নানা বিষয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। হলুদ সাংবাদিকতা রুখতে টেলিভিশন ও পত্রিকা মালিকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় হলুদ সাংবাদিকতা রোধ করা কঠিন হয়ে পড়বে।

খাগড়াছড়িতে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজনে করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও দৈনিক পত্রিকা অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা মফস্বল সাংবাদিকতায় বিশৃঙ্খলা রোধে প্রেস কাউন্সিলকে পরামর্শসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবকে উপহার হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই উপহার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓