1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব, ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির তৃতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি এডভোকেট শাহাদত হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। ১৬ মার্চ সোমবার জেলাপ্রশাসক মোঃ মমিন উদ্দিন এক আনন্দঘন পরিবেশে তাকে ক্ষমতা হস্তান্তর করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলাপরিষদ সমুহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তি শালী, এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।দলীয় নেতাকর্মীদের মতে দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং নেতাকর্মীদের পাশে থাকার কারনেই তিনি এই দায়িত্বের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন। তার এ নিয়োগের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে এবং বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে অসংখ্য পোস্ট দিতে দেখাগেছে। দলীয় একাধিক নেতা কর্মী জানায় এ এডভোকেট শাহাদত হোসেন সংগঠনের দায়িত্ব পালন কালে নানান প্রতিকূলতা সত্বেও ঝালকাঠির ৩২ টি ইউনিয়ন ৩০৬ টি ওয়ার্ড ও ৬ টি ইউনিটের সম্মেলন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করেছেন তিনি। এ কারনে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদত হোসেন বলেন – দলের ত্যাগী নেতাকর্মী দের মূল্যায়নের যে অঙ্গীকার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান করেছিলেন তার বাস্তব প্রতিফলন ঘটেছে বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগের মাধ্যমে।তিনি এই দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের আরো গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে বলে রাজনৈতিক বিজ্ঞ মহল মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓