1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ইন্দুরকানি প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইজু আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।এসময় তাকে রক্ষা করতে এসে মা ও ভাবি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন)সন্ধ্যা ৬ টায় ইন্দুরকানী উপজেলার চৌরাস্তা সংলগ্ন হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের মোঃ বাদশা হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা সূত্রে জানান,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাইজু তার ঘরের বাতি জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে স্টিলের দরজার সাথে ঝুলে থাকা তার লিক হয়ে ঐ দরজা বিদ্যুতায়িত হলে ঐ দরজায় সে স্পর্শ করলে বিদ্যুতায়িত হন। এসময় তার চিৎকারে তাকে উদ্ধারের জন্য মা এবং বড় ভাইয়ের স্ত্রী রিমা আক্তার ছুটে গেলে তারাও বিদ্যুয়াতিত হন।পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইজু আক্তরকে মৃত্যু ঘোষনা করেন।আহত রিমারকে পিরোজপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাইজু নামে এক নারীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓