1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

আমরা জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপরে কখনো আপোষ করবো না—- ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পবিত্র ইয়াওমে আশুরা ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে সোমবার (৭ জুলাই) বাদ এশা ছারছীনা শরীফে আয়োজিত খাছ তা’লিমী জলসায় আখেরী মুন্জাাতের পূর্বে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।হযরত পীর ছাহেব কেবলা বলেন- মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে পবিত্র ইয়াওমে আশুরা একটি স্মরণীয় দিন। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি। তেমনিভাবে আমাদের প্রাণপ্রিয় শায়খ বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) গত বছর এদিনেই আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে সকলকে এতিম করে চিরতরে বিদায় নিলেন।তাই এদিনটি আমাদের কাছে আরও বেশী স্মরণীয় হয়ে থাকবে। মরহুম হুজুরকে আমাদের মাঝে আর ফিরে পাবনা কিন্তু তাঁর আদর্শ, তা’লীম, নসীহত আমরা যদি অনুসরণ অনুকরণ করি তাহলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক।তিনি বলেন- মরহুম হযরত পীর ছাহেব কেবলা শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। শরীয়তের খেলাফ কোন কাজ তিনি বরদাশত করতেন না। মরহুম পীর ছাহেব কেবলা আক্বীদা ও আদর্শের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, আমরা জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপরে কখনো আপোষ করবে না।তিনি সুন্নাতের পরিপূর্ণ পাবন্দ ছিলেন।মরহুম হযরত পীর ছাহেব কেবলার জীবনের শেষ নসিহত ছিল আল্লাহ ও তাঁর রাসূলকে কখনো ছাড়বেনা এবং সাহাবায়ে কেরামদের পথ ও মত মেনে আমাদের জীবন পরিচালিত করতে হবে।হযরত পীর ছাহেব কেবলা পীর ভাই, মুহিব্বীনদের উদ্দেশ্যে বলেন- এ দরবার আমাদের সকলের। আমরা এদরবারের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজ করে যাব। আলিয়া মাদ্রাসার সিলেবাসে আওলিয়ায়ে কেরামদের ইতিহাস নিয়ে বর্তমানে বিভিন্ন পাঁয়তারা চলছে, এটা নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে অবাঞ্চিত করা হবে। ছারছীনা দরবার শরীফকে নিয়ে একদল লোক সমাজে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত করছে। তাদেরকে হুশিয়ার করে তিনি বলেন- আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তাদের সকল ধরণের ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জাতীয়তাবাদী দলের আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বনি আমিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমূখ। পরে মীলাদ-কিয়াম, মর্সিয়া, তবারক বিতরন শেষে হাজার হাজার মুসুল্লীদেরকে নিয়ে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓