1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিএনপির অফিস ভাংচুর মামলায় উপজেলা আওয়ামীলীগ সভাপতিসহ তিন নেতা কারাগারে

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের দায়ে হওয়া মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ সহ ৩ নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার ৩ আসামি আগে হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহমুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন তালুকদার।উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ অভিযোগে গত ১৩ অক্টোবর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ বাদী হয়ে কাউখালী থানায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু, আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪১ জন ও ৫০ জনকে অজ্ঞাত করে মোট ৯১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓