1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার ইতিহাস জানাবেন -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

নাজিরপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন,‘শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। আর এর মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ ও নৈতিকতার শিক্ষা গ্রহন করবে। কেননা, বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে জানাতে হবে। আর বঙ্গবন্ধুর নৈতিকতা ও আদর্শ একজন শিক্ষার্থীর জন্য অনুপ্রেরনা হতে পারে’। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে নাজিরপুর উপজেলার বিভিন্ন বেসরকারী স্কুল ও আলীয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কখনো কর্মচারী ভাববেন না। কেননা, শিক্ষকই আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে কাজ করেন। শিক্ষকতা কোন চাকুরি নয়, এটা একটা মহান পেশা’। মাউশি অধিদপ্তরের এসডিপির আয়োজনে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।এতে সম্প্রতি উপজেলার বিভিন্ন মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক ও আলীয়া মাদরাসার প্রতিটিতে ৫লাখ টাকা করে পাওয়া অনুদান টাকার ব্যায় ও প্রতিষ্ঠান পরিচালনা করতে ওই সব প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓