1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

জামালপুরে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষক আটক

  • প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:জামালপুরে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে আটক করেছে। ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর বাড়ি সদর উপজেলার শ্রীচন্দবাড়ি গ্রামে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন জানান, নরুন্দি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ যাবার জন্য নরুন্দি রেল স্টেশনে যায়। ওই শিক্ষার্থী স্টেশনে পৌঁছে জানতে পারে ময়মনসিংহগামী ট্রেন আগেই চলে গেছে। রাত ৮ টায় স্টেশনে অপেক্ষা করা দুই যুবক সিএনজিতে ময়মনসিংহ যাবে এবং ওই শিক্ষার্থীকে তাদের সাথে যাবার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হলে সিএনজি স্টেশনে যাবার কথা বলে নরুন্দি মাঝপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নির্জনস্হানে নিয়ে দুই যুবক জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গভীররাতে ওই শিক্ষার্থীকে ঘটনাস্হল থেকে উদ্ধার করে। পরে আব্দুর রহমান ও সোহেল রানা নামে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ।আটক আব্দুর রহমান নরুন্দি মাঝপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র এবং সোহেল রানা নরুন্দি নয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓