1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪২৬ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে মারধরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১১ জুন)দুপুরে ঘন্টব্যাপি চলা এই মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেওয়া সহকর্মী ও শিক্ষার্থীরা জানায় গত ৭ জুন অনুষ্ঠিত ষান্মাসিক পরীক্ষায় নবম শ্রেণীর ছাত্রী শ্রেয়া অপ্সোরাকে সামনের বেঞ্চে বসা ছাত্রীর লেখা খাতা দেখে বারবার লিখতে দেখায়, কর্তব্যরত শিক্ষক সাইফুল ইসলাম তাকে অন্যত্র সরিয়ে বসালে সে তার বাড়িতে সংবাদ পাঠায়। পরে বাড়ি থেকে লোকজন এসে শিক্ষকে শিক্ষক মিলনায়তনের ভেতরে ঢুকে মারধর শুরু করে । নিজেকে রক্ষা জন্য প্রধান শিক্ষকের রুমে আত্ম¡গোপন করেও রক্ষা পাননি শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষা দিতে এসে মার খেতে হচ্ছে, অনিরাপদ হয়ে পড়ছি, ন্যায় বিচার আর নিরাপত্তা চাই। প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান বলেন, কার্য্যনিবাহী কমিটির নিকট বিচারের আশা করছি।গত ৭ জুন অনুষ্ঠিত ষান্মাসিক পরীক্ষার নবম শ্রেণির ছাত্রী শ্রেয়াকে সামনের বেঞ্চে বসা ছাত্রীর লেখা খাতা দেখে বারবার লিখতে দেখায় কর্তব্যরত শিক্ষক সাইফুল ইসলাম শ্রেয়াকে অন্যত্র সরিয়ে বসালে তার বাড়িতে সংবাদ পাঠায়। পরে বাড়ি থেকে লোকজন এসে শিক্ষক সাইফুলকে শিক্ষক মিলনায়তনে বেড়ক মারধর করে। সাইফুল নিজেকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান শিক্ষকের রুমে আত্ম¡গোপন করেও রক্ষা পাননি শিক্ষক সাইফুল ইসলাম। বিষয়টি অবহিত করা হয়েছে থানায়। উপজেলা, জেলা শিক্ষা অফিসেও বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় সাথে জড়িত আয়েন উদ্দীন শেখ বলেন, শিক্ষক সাইফুল ইসলাম আমার নাতিকে দিনের পর দিন মানসিক ভাবে হয়রানি করে আসছেন। এই ঘটনার প্রতিবাদ করেছি মাত্র তবে শিক্ষককের শরিরে হাত দেয়া হয়নি। তিনি আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছেন।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, শিক্ষককে মারপিটের ঘটনা শোনার পর আমি খোঁজ খবর নিয়েছি। ভুক্তভোগী শিক্ষককে সব ধরণের সহযোগিতা করা হবে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষক লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓