1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

রাজাপুরে মানবিক মূল্যোবোধ বিকাশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৫৪৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে বিশিষ্ট দার্শনিক,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক হযরত কায়েদ সাহেব রহ. এর ১৫ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ‘মানবিক মূল্যোবোধ বিকাশে হযরত কায়েদ সাহেব রহ.এর অবদান’শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক মিলনায়তন হলরুমে অত্র কলেজ কতৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত কলেজের অধ্যক্ষ ডা: মুহম্মদ মোসাদ্দেক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো.শাহজাহান কবির।এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু,মাওলানা ইলিয়াস হোসেন ও আনিসর রহমান পলাশ প্রমূখ৷ অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কলেজের সমৃদ্ধি কামনা এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়৷ দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুহম্মদ আব্দুল কাদির আল-মাদানী ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓