1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাসিক নির্বাচনে চমক দিলেন তৃতীয় লিঙ্গের সাগরিকা

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন- তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।আনারস প্রতীক নিয়ে তিনি ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭নং জোন (১৯, ২০, ২১ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সুলতানা আহমেদ ওরফে সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’ এর সাধারণ সম্পাদক। হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সুলতানা আহমেদ ওরফে সাগরিকা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা টিপ্পনীতে। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানা সংগ্রামে কেটেছে জীবন। সব বাধা পেরিয়ে এখন জনগণের সেবা করতে চান তিনি। সবার কাছে তিনি সাগরিকা নামেই পরিচিত। ২০০০ সালে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের সংগঠনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে মহিলা অধিদপ্তর ও ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সংগঠনটি। তিনি হিজড়াদের ভোটাধিকার, বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদারত্ব নিয়ে কাজ করেছেন। ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হন। জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো। ওয়ার্ডে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করবো,সবাইকে পাশে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓