1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালী ইউএনও’র মাথায় ছাতা ধরলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার মাথায় ছাতা ধরলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর। এমনই একটি ছবি কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তার সামাজিক যোগাযোগ মধ্য ফেইসবুক আইডি দিয়ে ওই ছবি পোষ্ট করলে কাউখালীতে ব্যাপক অলোড়ন সৃষ্ঠি হয়। ভাইরাল হয়ে যায় ওই ছবি। বুধবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের নির্মানাধীন রাস্তার কাজ দেখতে যান। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মাঝে ইউএনও’র মাথায় ছাতা ধরা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর। ওই ছবি ফেসবুকে ভাইলাল হয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওই ছবি তার ফেইসবুক আইডি থেকে ডিলিট করেদেন। কিন্তু তার আগে সকলেই ওই আইডি থেকে ছাড়া ছবি স্কীনশর্টদিয়ে রেখে দিয়েছেন।এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুরের সাথে কথা বললে তিনি বলেন, ইউএনও ম্যাডামের ড্রাইভার আমার হাতে ছাতাটা দিয়ে বলেন, চাচা ধরেন। আমি তা ধরে রেখেছি। সদর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমার দ্বন্দ্ব আছে তাই তিনি ওই ছবি তুলে ফেইসবুকে দিয়েছেন।এবিষয়ে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও মহোদয় রাস্তার কাজ দেখতে গিয়েছেন আমরাও তখন তার সাথে ছিলাম। সাবেক ডেপুটি কমান্ডার আলী ভাই ছিলেন। সেই ছবি ফেসবুকে দিয়েছি। আমার সাথে মুক্তিযোদ্ধা শুকুর সাহেবের কোন দ্বন্দ্ব নেই।ওই ছবিতে থাকা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, ইউএনও সাহেব রাস্তা নির্মানের কাজ দেখতে গেলে আমরা তার সাথে ছিলাম। শুকুর ছাতা ধরা কিনা তাও আমি খেয়াল করিনি। আমি টাস মোবাইল চালাই না মেয়েরা ছবি দেখে আমার কাছে জানতে চায় ঘটনাটা কি? ওদের মাধ্যমে ছবি দেখে বিষয়টি জেনেছি। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা বলেন, ঘটনাটি অসচেতন ভাবে ঘটেছে। প্রচন্ড রোদের মধ্যে আমার ড্রাইভার ছাতা ধরা ছিল। কখন তা মুক্তিযোদ্ধার হাতে দিয়েছে তা আমি খেয়াল করতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓