1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে একসাথে শ্লোগানে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত গ্রীন ফোর্স বাংলাদেশ এর পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে শহরের চাইনিজ প্যালেসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মোঃ মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, দুপ্রক ও সুজনের জেলা কমিটির সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান নাসিম, জিপি সৈয়দ সাব্বির আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ আহসানুল কবির বাদল। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মিনারা বেগম, শহিদুল ইসলাম প্রমুখ। এসময় রাজনৈতিক, সাংবাদিক, সুধীজন ও গ্রীন ফোর্সের জেলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

গ্রীন ফোর্সের জেলা কমিটির সভাপতি মোঃ মইনুল আহসান মুন্না বলেন, সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রীন ফোর্স বাংলাদেশ গঠন করেন। তারই হাত ধরে আমারও ঐক্যবদ্ধ ভাবে পিরোজপুরকে দুর্নীতিমুক্ত করতে চাই।
সভায় প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইনি কাঠামোর ওপর নির্ভর করলে হবে না। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক প্রতিরোধ, নৈতিক মূল্যবোধ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।সমাজ থেকে দুর্নীতি নির্মুল করতে হলে আমাদেরকে প্রথমে নিজ নিজ পরিবার থেকে তা শুরু করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার চর্চায় উৎসাহিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মই হবে এই লড়াইয়ের মূল শক্তি। সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী উদ্যোগই গ্রীন ফোর্স আরো শক্তিশালী হবে।ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓