1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মদ ও নারী নিয়ে ভিডিও ভাইরাল হওয়া আ’লীগ নেতাকে বাঁচাতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশুতোষ বেপারীর মদ ও নারী নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর এবার তাকে রক্ষা করতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন)তার নিজ গ্রামের বাড়ি উপজেলার দীর্ঘায় শেখ হাসিনা ব্রীজ সংলগ্ন স্থানে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।গত ১৫ জুন ও পরের দিন ওই নেতার মদ ও নারী নিয়ে সংবাদ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক সহ টিভিতে প্রকাশ হয়। আ’লীগ নেতা আশুতোষ বেপারী উপজেলার দীর্ঘা ইউপির চেয়ারম্যান। সংবাদটি তখন নাজিরপুর,পিরোজপুর সহ দেশের আলোচিত সংবাদে পরিনত হয়। তখন ওই সংবাদ প্রকাশের পর আশুতোষ বেপারীকে দলীয় পদ থেকে বহিস্কারের দাবী উঠে।স্থানীয়রা জানান,তার মদ ও নারী কেলেঙ্কারী ধাপা চাপা দিতে তার নিজ বাড়ির পাশের কয়েকজন নারী-পুরুষ দিয়ে ওই মানববন্ধন করান হয়েছে।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই আ’লীগ নেতা একটি সুসজ্জিত কক্ষে উভয়ে বিবস্ত্র অবস্থায় এক নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য একটি ছবিতে তাকে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়তে দেখা যায়। এ ছাড়া অন্য ছবিতে অন্য এক নারীকে চুমু খেতে দেখা যায়।নাম প্রকাশ না করার শর্তে ওই মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষক বলেন,চেয়ারম্যানের নিজস্ব কিছু লোকের চাপের মুখে সেখানে অংশ নিতে হয়েছে। তবে চেয়ারম্যানের এমন অনৈতিক কাজের বিচার হোক এটা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓