1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত ট্যাংকারের তেল অপসারণকালে ফের বিস্ফোরণ, পুলিশসহ দগ্ধ ১১

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৬৫৪ বার পড়া হয়েছে

দুইদিন আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।সোমবার (৩ জুলাই)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটে।জানা যায়, ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙ্গর করা ছিল। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ হওয়া জাহাজ থেকে বাকি তেল অপসারণ করার সময় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। দগ্ধদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓