1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা

মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসমাইল হোসেন হাওলাদার নামে এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৪ যুবকসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভূক্তভোগী ওই সাংবাদিক। মঙ্গলবার(৪ জুলাই) তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। ভূক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন দৈনিক আজকের পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি। এছাড়া তিনি এএমটিভি নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করে আসছেন।
মামলা সূত্রে জানাগেছে, সাংবাদিক ইসমাইল হোসেন গত ৩০ জুন এএম টিভিতে’বেতমোরে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করা সাগরকে মারধরের ভিডিও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এতে বেতমোর গ্রামের খোকন আকনের পুত্র আমিন আকন ও রাসেল আকন, ঘোপখালী গ্রামের মনির হোসেনের ছেলে অনিক ও মনির হোসেনের স্ত্রী অনু সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া গত ১২ জুন সাংবাদিক ইসমাইল হোসেনের জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্খিরা ফেসবুকে শুভেচ্ছা জানালে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ফজলুল হকের পুত্র সাদ্দাম হোসেন আপত্তিকর মন্তব্য করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান,এখন পর্যন্ত আদালত থেকে মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓