1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:

ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তির স্বপ্নের ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বেলা ১১টায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে নির্মিত ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় সাথে ছিলেন, পিআইও বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সদস্য আব্দুল্লাহ, রুবেল, আল-আমিন, বৈষম্য আন্দোলনে শহীদ সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমূখ।জানা যায় খরকুটো দিয়ে তৈরি একটি কুঁড়ের ঘড়ে ছিলো অসহায় দরিদ্র আমিরুল জেসমিন দম্পতির জীবন সংগ্রাম ও সংসার। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই পানি পড়তো ঘরে, বিষয়টি নজরে আসে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার।এমন করুন অবস্থার কথা তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরুল কায়েস প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ঘর করে দেবার জন্য। এর আগেও ওই মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।পরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি স্থানীয় ইউএনও সাদিয়া ইসলাম সীমার সাথে কথা বলে সকলের সার্বিক সহযোগিতায় তার নিজের জায়গায় দাঁড়পাকা টিনসেট ১৬ ফুট লম্বার ও ১০ ফুট প্রস্থ্য ঘর তৈরি করেন। নতুন ওই ঘর পেয়ে আমিরুল ও জেসমিন দম্পত্তি পেল স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓