1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো

ঝিনাইদহে পাট ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম মোঃ সাকিব (২১)। তিনি উদয়নপুর লস্কার পাড়ার শামিম হোসেনের ছেলে। বুধবার(৫ জুলাই)রাতে ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলামের অফিসে এসে তার নানা ওসমান লস্কার সাকিবের লাশ সনাক্ত করেন এবং দাফনের জন্য নিয়ে যান। পুলিশ জানায় গত সোমবার আড়–য়াকান্দি গ্রামের পাটক্ষেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। সাকিবের নানা ওসমান লস্কার জানান, গত কয়েক বছর আগে নিহত সাকিবের মায়ের সঙ্গে পিতার বিচ্ছেদ হয়ে যায়। ফলে অভিভাবকহীন সাকিব বখাটে হয়ে গ্যাং গ্রুপের সঙ্গে মিশতো। এ কারণে সাকিব প্রায়ই বাড়ি থেকে দুই তিন দিন উধাও হয়ে থাকতেন। কখনো বাসায় আসতেন আবার কোন দিন আসতেন না। নানা আরো জানান, গত শনিবার দুপুরের খাবার খেয়ে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার একদিন পর আড়–য়াকান্দি গ্রামে তার গলাকাটা লাশ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর সাকর্লের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তিনি বলেন, সাকিব হত্যার সঙ্গে জড়িতেদের গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করতে অভিযান চলমান আছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓