1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিয়ালকাঠির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য প্রার্থীকে শোকজ

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ মোশারেফ জোমাদ্দার ও ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ মাহমুদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান সোহাগ তালুকদার। শনিবার মাহমুদকে ও রবিবার চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও সদস্য প্রাথী মোশারেফকে এ নোটিশ দেয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে জানা যায়,উপজেলা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারপ্রচারনার সময় ১ ওয়ার্ডের সদস্য প্রাথী মোশারেফ জোমাদ্দার নির্বাচনকে প্রভাবিত করার জন্য ওই ইউপির বিনা প্রতিন্দদ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে তার প্রচারনায় ব্যবহার করা ও রাস্তা ব্লক করে শোডাউন ও সভা করেন। এবং ওই ইউপির বিনা প্রতিন্দদ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ১ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রাথী মোশারেফ জোমাদ্দারের পক্ষে নির্বাচনি প্রচারনা সভায় বক্তব্য রাখেন যা উভয়েরই আচরণ বিধি লঙ্ঘনের শামিল। এছাড়া ওই ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য প্রাথী মাহমুদ হাসান তার নির্বাচনি ক্যাম্পে প্রচারনায় সাউন্ড বক্স অত্যাধিক জোরে বাজানো ও বয়স্ক এক মহিলা ভোটারকে তার কর্মীরা লাঞ্চিত করে। যা আচরণ বিধি লঙ্ঘনের শামিল। নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান,১ নং ওয়ার্ডের সদস্য পদ প্রাথী মোশারেফ জোমাদ্দারকে ও ৪ নং সদস্য প্রাথী মাহমুদ হাসানকে পৃথক পৃথক ভাবে এমন আচরণের জন্য কেন তাদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না,তা আগামী ১০ জুলাই এর মধ্যে মাহমুদ হাসানকে ও ১১ জুলাই বিকেলে ৪ টার মধ্যে চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও সদস্য প্রাথী মোশারেফ জোমাদ্দারকে কারন দর্শানোর নোটিশের জবাব লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করেন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান সোহাগ তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓