1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে সাড়ে ১০ টার দিকে লোহাগড়া উপজেলার হান্দলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের আফজাল শেখের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত(ওসি) মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যায়। এসময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায়। পরে জমির গাছ কাটা কে কেন্দ্রে করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন এর হাতে থাকা দেশীয় অস্ত্রের কোপে বাবুলকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓