1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

শিবচরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি খোকন র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার শিবচর থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী মোঃ খোকন শেখকে পাবনার কাচারীপাড়া হতে গ্রেফতার র‍্যাব-৮। র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১২ পাবনা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল পাবনা জেলার পাবনা পৌরসভার কাচারীপাড়া হতে গ্রেফতার করে। নিহত ঝর্নার বোন শাহিদা জানাযায়, নিহত ঝরনা বেগম বিগত চার বছর পূর্বে খোকন শেখ (৪৫) কে বিবাহ করে। বিবাহের পর থেকে স্বামী খোকন শেখ নানা সময়ে বিভিন্ন কারণে অকারণে ঝরনাকে শারীরিক নির্যাতন করতো। বিবাহের পর থেকে তারা উভয়ই ঝর্নার বাবার বসত বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের আইনুদ্দিন হাওলাদারের কান্দি (সাড়ে বিশরশি) গ্রামে বসবাস করত। গত রাত্র আনুমানিক সাড়ে এগারো টার দিকে নিহত ভিকটিম ঝর্নার সাথে তার বোন শাহিদার সর্বশেষ কথা হয়। পরবর্তীতে গত ৭ জুলাই বাড়ির পাশের বাগান থেকে নিহত ঝর্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। পরে ঝর্নার বোন শাহিদা বাদী হয়ে মাদারীপুর জেলা শিবচর থানা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নিহত ঝর্নার স্বামী খোকন শেখ আত্মগোপনে চলে যায়। উক্ত বিষয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি আমলে নিয়ে র‍্যাব-৮ মাদারীপুর ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামীকে পাবনা জেলার পাবনা পৌরসভার কাচারীপাড়ার আসামীর ভাড়া বাসা হইতে গ্রেফতার করে। এ বিষয়ে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক,কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলাম বলেন, র‍্যাব-৮ দেশের বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓