1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

কাউখালীতে খালে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ: ৩ ঘন্টা পর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে খালে গোসল করতে নেমে শিক্ষকের সামনেই মো. ওবায়দুল্লাহ (১৪) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বুধবার(১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদরের গারতা খালে। নিখোঁজ মাদরাসা ছাত্র ওবায়দুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামের মাওলানা জাকির হোসেনের ছেলে এবং গারতা এহইয়ায়ে উলূমূদ্দিন কওমী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। নিখোঁজ মাদরাসা ছাত্রের পিতা কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরসার শিক্ষক। ওই মাদরাসার মোহতারিম আ: মান্নান জানান, ওই দিন সকালে শিক্ষার্থীরা তাদের পাঠ সেরে ঘুমায়। বেলা সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে ১৪-১৫ জন ঘোসল করতে স্থানীয় গারতা খালের ষ্টিল ব্রীজ সংলগ্ন মাদরাসার ঘাটে গোসল করতে যায়। এ সময় ওই মাদরাসার শিক্ষক হাফেজ কামরুল ইসলাম খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন এবং এসময় মৃত ওবায়দুল্লাহর ছোট ভাই সেফাত উল্লাহ তার সাথে গোসলে নামে। হঠাৎ খালের ভাটার পানির সাথে ওই ছাত্রটি নিখোঁজ হয়।বিষয়টি ওই শিক্ষক মাদরাসার মোহতারিমকে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুঠোফোনে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।পরে বরিশাল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযানের চালায়।এর এক পর্যায়ে বেলা আড়াই টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ শিশুটির লাশ খাল থেকে উদ্ধার করে। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলে এসে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের তিন ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓