1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

তালায় নৃত্য শিল্পীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরারতালা উপজেলার পল্লীতে এক নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার(১৪জুলাই) সকালে তাকে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে।অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মান শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে। নিযাতিতা ওই নারী বরাতে থানা পুলিশ জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী । সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ।পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশ সহ এলাকার দুই বকাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে কয়েকদিন ধরে আকাশ ওই নারীকে ব্লাকমেইল করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পন্যগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান,এই ঘটনায় নির্যাতিত নারী ধর্ষন ও পন্যগ্রাফি আইনে একটি মামলা দ্বায়ের করেছেন।মামলা নং-৮।বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓