1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

কুরআন অবমাননার প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

সুইডেনে পবিত্র ঈদ-উল-আযহার দিনে পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ জুলাই) আসর নামাজবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সমুদয়কাঠী ঈদগাহ মাঠে আসর নামাজের পরে ওই কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য এলাকার সকল মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামসহ শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা সুইডেনের ওই ঘটনার নিন্দা সম্বলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে জমায়েত হন। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মাগরিবের পূর্ব মুহুর্তে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সুইডেনে পবিত্র কুরআন নিয়ে ওই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারী, গাজিপুর মৈশানী হারুন-অর-রশিদ ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. আবুল কালাম, মাও. মো. গিয়াসউদ্দিন, জুলুহার বাজার জামে মসজিদের ইমাম মাও. মো. আল আমিন, সেহাংগল দরগাবাড়ী জামে মসজিদের ইমাম মাও. মো.মনিরুল ইসলাম, আশোয়া আমড়াজুরি জামে মসজিদের ইমাম মাও. মো.মনিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓