1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুলাদীর আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে কুমির

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বরিশালে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ৫ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। সোমবার(১৭ জুলাই) সকাল ৮টার দিকে কুমিরটি ধরা পড়ে বলে নাজিরপুর নৌ-পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র নিশ্চিত করেছেন। জেলে জাবুল হোসেন তালুকদার জানান, নাজিরপুর ইউনিয়নের ঘোষের হাট ভুঁইয়া বাড়ি সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো সকালে তিনি জাল ফেলেন। আইড় ও পাঙ্গাস মাছ শিকারের ওই জাল তোলার সময় অনেক ভারি মনে হয়।
জাল টেনে কাছে আনার পর কুমিরটি দেখতে পেয়েছি। প্রথমে ভয় পেলেও পরে কৌশলে টেনে নদীর তীরে এনে রেখেছি। বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আলম বলেন, কুমিরটি মিঠা পানির দেশীয় প্রজাতির। এটা বিলুপ্ত প্রজাতির। তাই সংরক্ষণ করা হবে। চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না। কোনো চিড়িয়াখানা না নিলে সাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে। এজন্য বনবিভাগেরও সহায়তা নিতে হবে। মুলাদী উপজেলা বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সুন্দরবন ও আশপাশের এলাকায় এদের বাস। ধারণা করা হচ্ছে নদীর পানি ও স্রোতে ভেসে চলে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓