1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

কাউখালিতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালিতে পানিতে ডুবে মো. শহিদুল ইসলাম শরীফ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের আশোয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম শরীফ ওই গ্রামের মোজাম্মেল হোসেন শরীফের ছেলে। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই দিন দুুপুরে ওই যুবক নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে নেমে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মাহাবুব হোসেন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আশোয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন হোসাইন ওই যুবকের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুুপুরে তিনি নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓