1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন হাওলাদার মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় দিনের ব্যবধানে রশিদ বেপারী (৫০) ও সাগর হাওলাদার (৩০) নামে আবারও দুইজন খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ বেপরী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারী ও সাগর হাওলাদার একই গ্রামের মোঃ নুরুজ্জামান হোসেন কালু হাওলাদারের ছেলে। এছাড়া একই সাথে শনিবার রাত থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ ওই গ্রামের আব্দুস ছত্তার প্যাদার পুত্র। একই রাতে দুইজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া এর আগে ২৪ মে উপজেলা ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে দিন দুপুরে ইউসুফ শরীফ ও একই দিন টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটায় আঃ কাইয়ূম নামে দুইজন খুন হন। ছয়দিনে মঠবাড়িয়াতে চারজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় গোটা উপজেলায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।নিহত রশিদ বেপারীর মেয়ে রোজিনা জানান, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে এক ব্যক্তি ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরে রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে হাজী আনোয়ার হোসেন এর মক্তব মাদ্রাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানান।অপর দিকে নিহত সাগরের ভাই রাজু জানান, তার ভাইকে হত্যা করে শনিবার রাত ১টার দিকে বসত ঘরের পিছনে কে যেন ফেলে রেখে যায়। এসময় ডাক দিয়ে বলে তোর ভাইকে রেখে গেলাম নিয়া যা। পরে রাজু ঘর থেকে নেমে দেখে শরীরে কাদা মাখা অবস্থায় সাগরকে কে বা কারা ফেলে রেখে গেছে।স্থানীয়রা জানান, নিহত রশিদ বেপারী পেশায় একজন কৃষক ছিলেন এবং রাজু ভাড়ায় চালিত মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। এছাড়া নিখোঁজ ইউসুফ প্যাদা পেশায় একজন ব্যবসায়ি। দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের চৌকিদার আব্দুল হক জানান, নিহত রশিদ বেপারী, সাগর হাওলাদার ও নিখোঁজ ইউসুফ প্যাদা এলাকার শান্ত শিষ্ট লোক ছিল। কি কারণে দুইজন হত্যা শিকার এবং একজন নিখোঁজ হলো বুঝে উঠতে পারছিনা।এদিকে রবিবার সকালে খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাছাড়া হত্যার রহস্য উদঘাটনে সিআইডির একটি টিম নিহতদের নমুনা সংগ্রহ করেছেন।মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓