1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কাউখালীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জ্বল ও সাফল্যের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র‌্যালি,আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই)বিকেলে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা কর্মীরা পুস্পমাল্য অর্পন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হলরুমে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরদার আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার শীল, মোঃ নাজির হোসেন মহাজন ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম ছোট্টো, সয়নারঘুনাপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা শেখ মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে নেতা কর্মীরা জন্মদিনের কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓