1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

আমতলীতে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী-পটুয়াখালী সড়কে একটি মালবাহী পিকআপ ও যাত্রবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো সাতজন। সোমবার (৭ আগষ্ট) বেলা ১১টার দিকে সড়কের উর্শিতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর মধ্যে গুরুতর আহত নুরুজ্জামান হাসপাতালে মারা যান। নুরুজ্জামান উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের শিক্ষক জয়নুল আবেদীনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানভির শাহরিয়ার বলেন, গুরুতর আহত নুরুজ্জামান চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপচালক লিটন ও পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓